শেয়ার হোল্ডারদের জন্য রিপাবলিক ইন্স্যুরেন্সের  ১৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন

 নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২০২১-০৭-২৭



শেয়ার হোল্ডারদের জন্য রিপাবলিক ইন্স্যুরেন্সের  ১৪ শতাংশ লভ্যাংশ অনুমোদন

 
নিরপেক্ষ সংবাদ প্রতিবেদক : আজ সকাল ১১.০০ ঘটিকায় রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২১তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভায় কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী’র সভাপত্বিত্বে ২০২০ সালের জন্য ৭ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

কোম্পানীর ২০২০ সালে মোট সম্পদ ১৭ কোটি ২৪ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৩৬ কোটি ৭৫ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ১১৯ কোটি ৫১ লাখ টাকা। গ্রোস প্রিমিয়াম ২০২০ সালে ১০ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৭৮ কোটি টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ৬৮ কোটি টাকা। আন্ডার রাইটিং প্রোফিট ( অবলিখন মুনাফা) ২০২০ সালে ১ কোটি ৪২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৪ কোটি ২৩ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ১২ কোটি ৮১ লাখ টাকা। প্রোফিট আফটার ট্যাক্স ২ কোটি ২২ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১০ কোটি ৯৪ লাখ টাকা হয়েছে যা ২০১৯ সালে ছিল ৮ কোটি ৭৪ লাখ টাকা । 

উক্ত সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানীর সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান ভার্চুয়াল মাধ্যমে শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা মহামারীর মধ্যে সকলকে সুস্থ্য এবং নিরাপদ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। ভার্চুয়াল মাধ্যমে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব সজন কুমার বসাক।